ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে নতুন নির্দেশনা পে স্কেল বাস্তবায়নে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

এবার যে নতুন নির্দেশনা পে স্কেল বাস্তবায়নে

এবার যে নতুন নির্দেশনা পে স্কেল বাস্তবায়নে

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন গোছানোর কাজ সুচারুভাবে শেষ করতে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধীনের সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে তারা। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ছকে সেই সব তথ্য পাঠাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

আরও বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য—পদ/পদবি, মূল গ্রেড ও পদসংখ্যা—এন্ট্রির কাজ চলমান রয়েছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি অধিদপ্তর ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানওয়ারী জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদসমূহ Organogram sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা, রুম নম্বর-৫৩০ এবং সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা এবং মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন