ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেভাবে বানাবেন নিজের অনলাইন ভ্রমণ ম্যাপ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

যেভাবে বানাবেন নিজের অনলাইন ভ্রমণ ম্যাপ

যেভাবে বানাবেন নিজের অনলাইন ভ্রমণ ম্যাপ

এমটিনিউজ২৪ ডেস্ক : ভ্রমণপিপাসুরা সময় পেলেই ঘুরতে চলে যান দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। একজন কোন কোন জেলায় ঘুরেছেন সেই হিসাব রাখতে এবার বানানো হয়েছে একটি অনলাইন ভ্রমণ ম্যাপ। এখানে নিজেদের ভ্রমণ ম্যাপ বানিয়ে নেওয়া যাবে।

সম্প্রতি ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের বানানো এই ভ্রমণ ম্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। অনেককেই দেখা যাচ্ছে, ভ্রমণ ম্যাপ বানিয়ে তার ছবি নিজেদের টাইমলাইনে পোস্ট করে তারা দেশের কোন কোন জেলা ঘুরেছেন, কোন কোন জেলায় যাওয়া এখনো বাকি তার ম্যাপের ছবি পোস্ট করছেন। খুব সহজেই ভ্রমণ ম্যাপ বানানো যায়।

যেভাবে ভ্রমণ ম্যাপ বানাবেন

ভ্রমণ ম্যাপ বানাতে প্রথমেই unseenbangladesh.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ম্যাপে আটটি বিভাগে ৬৪ জেলার নাম দেওয়া আছে। এরপর যে জেলাগুলোতে গিয়েছেন, সেগুলো সিলেক্ট করুন। চাইলে জেলাগুলো ক্লিক করে বাছাই করা যাবে, আবার মানচিত্র থেকে জেলায় সরাসরি ক্লিক করেও জেলা বেছে নেওয়া যাবে। এর বাইরে জেলার নাম লিখে খুঁজেও বের করা যাবে।

 যতগুলো জেলা নির্বাচন করা হবে, সেগুলোর সংখ্যা ম্যাপের সঙ্গে দেখাবে। যেমন ৬৪ জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে আপনার ভ্রমণের হিসাব হবে ১০/৬৪। সব জেলা একবারে নির্বাচন করার জন্য ‘সব বাছাই করুন’, আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে ‘সব মুছুন’ অপশনও রয়েছে। এভাবে কয়েকটি ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।

ভ্রমণ ম্যাপের ওয়েবসাইটে পাঁচটি থিম দেওয়া আছে। যেকোনো একটি থিম পছন্দ করে তা ম্যাপে কেমন দেখায় দেখে নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো যায়।

যুক্ত করা যাবে ছবি

ভ্রমণ ম্যাপের সঙ্গে চাইলেই ছবি যুক্ত করা যাবে। আর পাশাপাশি রয়েছে নাম লেখারও অপশন। তবে নাম রাখা-না রাখার বিষয়টিকে ঐচ্ছিক রাখা হয়েছে। নাম লিখলে ম্যাপের ওপর নাম দেখাবে, আর না লিখলে আমার বাংলাদেশ দেখাবে।

ডাউনলোড করবেন যেভাবে

ম্যাপটি নিজের মতো সাজিয়ে নেওয়ার পর ম্যাপের একেবারে নিচে যেতে হবে। সেখানে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অংশে পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেওয়া যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন