নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
এমটিনিউজ২৪জবস : নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ইনফরমেশন সিস্টেম অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্পষ্ট, সংক্ষিপ্ত এবং ব্যাকরণগতভাবে নির্ভুল ইংরেজি প্রতিবেদন লেখার দক্ষতা অপরিহার্য।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬






