ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইউএস-বাংলা এয়ারলাইন্সে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইউএস-বাংলা এয়ারলাইন্সে

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইউএস-বাংলা এয়ারলাইন্সে

এমটিনিউজ২৪জবস : ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) বিভাগ জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস

বিভাগ: গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) 

পদের নাম: জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকাট্রনিকস, অটোমোটিভ বা ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা 

কাজ ও দায়িত্ব 

মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের দায়িত্ব হবে জিএসইর নিয়মিত ও জরুরি রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ, মেরামত এবং যন্ত্রাংশ পরিবর্তন। কোনো সরঞ্জামে একই ধরনের সমস্যা বারবার দেখা দিলে এর কারণ খুঁজে বের করে সমাধানের উদ্যোগও নিতে হবে। পাশাপাশি যন্ত্রপাতির কার্যক্ষমতা, ডাউনটাইম ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যবেক্ষণ করতে হবে।

জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার সরঞ্জামের ব্যবহার ও পরিচালনা, সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় এবং নিরাপদ ও দক্ষ অপারেশন নিশ্চিত করার কাজে যুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বিনা মূল্যে খাবার, দেশি-বিদেশি ফ্লাইটে ভ্রমণ সুবিধা এবং গ্রুপ স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সিভি পাঠাতে হবে। ই-মেইলের বিষয় অংশে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন