ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জকসু উপলক্ষে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম

জকসু উপলক্ষে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ কে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

সভায় জকসু নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কৌশলগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। ছাত্রীদের জন্য পৃথক বুথ, নারী পুলিশ টিম ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতেও গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, ছাত্র হল-১ প্রভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী, ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন