ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৩ নভেম্বর আ. লীগ মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে: জুলাই যোদ্ধা ও ডাকসু নেতা খান জসিম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

১৩ নভেম্বর আ. লীগ মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে: জুলাই যোদ্ধা ও ডাকসু নেতা খান জসিম

১৩ নভেম্বর রাজধানীতে কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা। তবে ওই দিন দলটির কোনো নেতাকর্মী মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে বলে মন্তব্য করেছেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম।

রবিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

খান জসিম বলেন, ‘১৩ নভেম্বর নাকি লীগ ঢাকা লকডাউন ঘোষণা করেছে। আমাদের জুলাইয়ের বিপ্লবীরা ওদের হুমকি দিচ্ছে, বের হইলে ঢাকা লকের জায়গায় ওদের লক করে দেবে।’

তিনি বলেন, ‘আমি বলি, হুমকি দিয়েন না ভাই। ওদের বের হতে দেন। এ দেশের জনগণের ওপর ওরা যে অত্যাচার চালাইছে তার প্রতিশোধ জনগণ ৫ আগস্ট নেয় নাই।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন