ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারো পেছালো জকসু নির্বাচন | Barta Bazar

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

আবারো পেছালো জকসু নির্বাচন | Barta Bazar

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এবার নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে। এর মধ্যে যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করে সব ফরমালিটি শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আশাবাদী।

এদিকে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন-২০২৫-এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর (রোববার), নির্বাচনী প্রচারণা ১৫-২৭ ডিসেম্বর (সোমবার-শনিবার, মোট ১৩ দিন), ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা ৩০ ডিসেম্বর (ভোট গ্রহণের পর), ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর (মঙ্গলবার বা বুধবার, ভোট গণনার পর)।

এর আগে একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন