ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৪৫ পিএম

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি ) পবিত্র ঈদ উল আযহার বন্ধে শিক্ষার্থীদের ঈদযাত্রা ভোগান্তি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন।

বুধবার ( ২০ মে ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী,ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম এই সাতটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাস দেওয়া হবে। এজন্য কোন বিভাগের কতজন শিক্ষার্থী আছে তার তালিকা চাওয়া হয়েছে। আগামীকাল রাতে বাস ছাড়া পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী উল্লেখিত শহরে যেতে আগ্রহী, তারা আগামীকাল সকাল ১১.০০ ঘটিকার মধ্যে আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে যোগাযোগ করে পরিবহন পুলে তথ্য জমা দেওয়ার অনুরোধ করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন