ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৫৩ এএম

চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ববি শাখা ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠু। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ভোলা-বরিশাল মহাসড়কে মাছের পোনাবাহী একটি ট্রাক আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে ববি শাখার সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতা মিয়া বাবুল বলেন, দল আমার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটি মেনে নিয়েছি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ভালোভাবে চলুক সেটাই কামনা করি। দলের স্বার্থে আমি কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।

প্রসঙ্গত, গত ১৯ মে ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলারোড এলাকায় রেণু পোনা বহনকারী একটি ট্রাক আটকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ট্রাকটি দীর্ঘ সময় আটকে রেখে চালক ও মালিকের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করা হয়। এ সময় তাদের মারধরের ঘটনাও ঘটে। এসংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর কেন্দ্রীয় ছাত্রদল এ সাংগঠনিক ব্যবস্থা নেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!