ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী সংগঠনটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শেখ সুমন, মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ, রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভ, ক্রীড়া সম্পাদক আসাদ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন— আহমদ গালিব, আশিকুর রহমান, সামিরুজ্জামান রাতুল, হাবিবুর রহমান জিহাদ, মাহমুদুল হাসান, সাদেকুর রহমান সৈকত ও নয়ন আহমেদ।

নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, কাউন্সিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী এক বছর শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের সংগঠন সর্বোচ্চ চেষ্টা করবে। আশা করি, গত বছরের মতো এবছরও আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন