ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পিএম

মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ওপরে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বরের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, রাত ১০টা ১২ মিনিটে সংবাদ পাওয়ার পর প্রথম ইউনিট রাত ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ৬টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়।

দফতরটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি। আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন