ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের ভাই টুনটুন গ্রেফতার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের ভাই টুনটুন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানিয়েছে, টুনটুন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায় সক্রিয়। গ্রেফতোরের সময় তার কাছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

টুনটুনের বিরুদ্ধে কমপক্ষে ৬টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সরকারি পুলিশ সুপার খান আসিফ তপু জানান, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, “টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বহু মামলা রয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন