ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এয়ার সুবিধা ২.০’ চালু, যে নতুন নিয়ম মানতে হবে ভারতে প্রবেশ করতে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৭ পিএম

‘এয়ার সুবিধা ২.০’ চালু, যে নতুন নিয়ম মানতে হবে ভারতে প্রবেশ করতে

‘এয়ার সুবিধা ২.০’ চালু, যে নতুন নিয়ম মানতে হবে ভারতে প্রবেশ করতে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকায় চলমান ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নজরদারি জোরদার করতে ‘এয়ার সুবিধা ২.০’ চালু করেছে ভারত। এখন থেকে বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীর জন্য যাত্রার আগে অনলাইনে স্বাস্থ্যসংক্রান্ত ফর্ম পূরণ করা বাধ্যতামূলক।

শনিবার (২৭ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ২৫ জুন ‘এয়ার সুবিধা ২.০’ চালু করে। এটি বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে আসা সব আন্তর্জাতিক যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য।

যাত্রীরা ভ্রমণ শুরুর ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। এতে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা-আক্রান্ত এলাকায় অবস্থান বা সংস্পর্শে আসার তথ্য এবং জ্বর, শরীরব্যথা বা রক্তক্ষরণের মতো উপসর্গ থাকলে তা উল্লেখ করতে হবে।

ভারতে পৌঁছানোর পর যাত্রীদের ফর্ম আন্তর্জাতিক স্বাস্থ্য ডেস্ক বা ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে। বিমানবন্দরে আলাদা কোনো কাগজপত্র পূরণ করতে হবে না। এই ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা, অভিবাসন কর্তৃপক্ষ এবং রাজ্যভিত্তিক স্বাস্থ্য নজরদারি সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে তথ্য পাবে এবং ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১৭ মে ডি আর কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর ভারত এ উদ্যোগ নেয়। বর্তমানে সেখানে ছড়িয়ে পড়া ভাইরাসটি ‘বুন্ডিবুগিও’ ধরনের ইবোলা, যার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

ডব্লিউএইচওর তথ্যমতে, ইবোলা আক্রান্ত ব্যক্তির শারীরিক তরলের সংস্পর্শে এ রোগ ছড়ায়। গত পাঁচ দশকে আফ্রিকায় এ রোগে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন