ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢামেকে ভর্তি

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢামেকে ভর্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার (৭৫)–কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, কামাল আহমেদ মজুমদারের বাম পায়ের আঙুলে পচন ধরেছে। এ কারণেই তাকে সার্জারি বিভাগের অধীনে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, “কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে।”

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন