ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

টিকার সংকট ও সরবরাহে গাফিলতির কারণে এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে বিবাদী করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়েছে।

গত ২৬ মে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা যায় সাত মাস বয়সী শিশু সাফওয়ান ইসলাম জাহিন। শিশুটি সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সদস্য মো. শাকিলের ছেলে। তার পক্ষে চিকিৎসায় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে রোববার হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. জুয়েল আজাদ।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), জেলা প্রশাসক (ডিসি) এবং ৬ নম্বর বিবাদী হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে রাখা হয়েছে।

এতে জরুরি ভিত্তিতে ৫ লাখ এবং চূড়ান্ত নিষ্পত্তিতে ১ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, ‘হামের প্রাদুর্ভাব ও টিকার ঘাটতি নিয়ে ডব্লিউএইচও এবং ইউনিসেফের মতো সংস্থার সতর্কতা সত্ত্বেও টিকাদান কর্মসূচিতে চরম গাফিলতি হয়েছে। উপযুক্ত চিকিৎসা পেলে শিশুটি মারা যেত না। যারা এ অবহেলার জন্য দায়ী, তদন্ত সাপেক্ষে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগীকে দেওয়া সরকারের দায়িত্ব।’

রিটে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এ কারণে অবহেলার বিষয়টি অনুসন্ধানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে টিকা মজুত ও সরবরাহ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আদালতে তলবের আবেদন জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন