ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে।

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এ কমিশনের অনেকগুলো দিক আছে। আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় পরে আমরা আবার বসবো। যখন ফাইনাল হবে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে আপনাদের সামনে উপস্থাপন করবো।

নবম পে-স্কেল এ বছরের মধ্যে বাস্তবায়ন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বছরের মধ্যে হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।
তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এখানে অধিকতর আলোচনার বিষয় আছে। আমরা আজকে একটি দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পর যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করবো।

জুডিশিয়ারির বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মূল ইস্যু পে-কমিশনের হলেও এর সঙ্গে আরও বিষয় পড়বে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন