ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ইংরেজি ছবি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ইংরেজি ছবি

বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি ছবি ‘ডট’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৫ সেপ্টেম্বর। ছবিটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। বর্তমানে এ ছবিটি যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে মুক্তি দেবার প্রস্তুতি চলছে।

নির্মাতা নিশ্চিত করেন, আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ‘ডট’। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি অঙ্গরাজ্যে ছবিটি প্রদর্শিত হবে। 

সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একঝাঁক শিল্পী।

বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ডট ছবিতে অভিনয় করেছেন প্রযোজক নিজেই। আরও আছেন পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল প্রমুখ।

নদী পাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে সমালোচক বয়ানে প্রশংসা পেয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন