ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জন্মদিনে ‘কিং’ চমক: নতুন অবতারে শাহরুখ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

জন্মদিনে ‘কিং’ চমক: নতুন অবতারে শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান নিজের জন্মদিনে (২ নভেম্বর) ভক্তদের সামনে হাজির হলেন নতুন অবতারে। বলা যেতে পারে ভক্তদের জন্য এটা তার পক্ষ থেকে জন্মদিনের উপহার। 

পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রকাশ করলেন তাদের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’–এর টাইটেল রিভিল ভিডিও। ‘পাঠান’-এর পর এটি শাহরুখ ও সিদ্ধার্থের দ্বিতীয় উদ্যোগ।

সাড়ে তিন দশকের সুপারস্টারডমের প্রতীক শাহরুখকে এই ভিডিওতে দেখা গেলো একেবারে নতুন, শক্তিশালী ও রহস্যময় অবতারে। ভিডিওর শুরুতেই শোনা যায় সংলাপ—‘শ দেশো মে বদনাম, দুনিয়া নে দিয়া স্রিফ এক হি নাম...—কিং’।

রূপালি চুল, স্টাইলিশ ইয়ার রিং, সিগনেচার কুল অ্যাটিটিউড—সব মিলিয়ে এই লুক ভক্তদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ ইস্টার এগ— শাহরুখের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, অস্ত্রের মতো ব্যবহার করছেন তিনি।

অনুমান করা যাচ্ছে, ‘কিং; হবে হাই-অকটেন অ্যাকশন–এ ভরপুর, সঙ্গে ফ্যাশন চমক। সিদ্ধার্থ আনন্দের সবচেয়ে ‘ম্যাস অ্যাপিলিং’ প্রজেক্ট বলে আশা করা হচ্ছে এই ছবিকে। ভক্তরা আশা করছে, সাইফাই-হাইস্ট টোন, আন্তর্জাতিক অ্যাকশন ও আধুনিক চরিত্রায়নের মাধ্যমে শাহরুখকে এবার দেখা যাবে একদম নতুনভাবে।

ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মার্ফ্লিক্স পিকচার্স। ২০২৬ সালে মুক্তি পাবে ‘কিং’। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন