ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিনেমায় সিগারেট দৃশ্য থাকলে পুরস্কার নয়: ফারুকী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

সিনেমায় সিগারেট দৃশ্য থাকলে পুরস্কার নয়: ফারুকী

চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে সেই চলচ্চিত্রকে জাতীয় পুরস্কারের জন্য অযোগ্য ঘোষণা করা হবে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন সংবাদ প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন : সংশ্লিষ্টদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব মতামত তুলে ধরা হয়। তার জেরেই ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে না, এমন সংবাদ প্রকাশ হয়।  

কিন্তু এবার এ বিষয়ে প্রাক্তন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানালেন ভিন্ন কথা। তিনি এক ফেসবুক পোস্টে আজ লিখেন, সিনেমায় সিগারেট দেখালে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এই ফটোকার্ড দেখেই আমি নিশ্চিত ছিলাম এটা আরেকটা গাঁজাকান্ড। কারণ এই সরকার এখনো চেয়ারে বসতেই পারলো না আর এরকম দ্রুততার সঙ্গে এই রকম ছোট একটা কাজ করে ফেলবে? সরকার যন্ত্রের গতি ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এটা অসম্ভব।

তথ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানলাম এরকম কোনো সিদ্ধান্ত দুরের কথা আলোচনাও হয় নাই। তাহলে ঘটনা কী? ধূমপান বিরোধী একটা প্রতিষ্ঠান এক আলোচনা অনুষ্ঠানে এই দাবী জানিয়েছে। আর তৈরি হয়ে গেলো এমন এক কায়দা করা ফটোকার্ড যেটা দেখলে মনে হবে ঘটনাটা ঘটেই গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!