ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আট বছর পর নেমেসিসের অ্যালবাম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৩৯ পিএম

আট বছর পর নেমেসিসের অ্যালবাম

নতুন অ্যালবাম নিয়ে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দীর্ঘ আট বছর পর ব্যান্ডটি ঘোষণা দিয়েছে তাদের চতুর্থ অ্যালবাম ‘ভিআইপি’ প্রকাশের। অ্যালবামটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে আগামী ২৩ মে।

নেমেসিসের গায়ক ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী জানিয়েছেন, নতুন এই অ্যালবামে থাকবে ১০টি গান। এর মধ্যে রয়েছে—‘ভিআইপি’, ‘ঘুম’, ‘ডাক’, ‘মায়া’, ‘তোমার চেহারা’সহ আরও কয়েকটি গান। এর মধ্যে ‘ঘোর’ ও ‘ভাঙা আয়না’ আগেই প্রকাশ পেয়েছে।

জোহাদ জানান, অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘ভিআইপি’ গানে উঠে এসেছে দেশের বহুল আলোচিত ভিআইপি সংস্কৃতির বাস্তবতা। তিনি বলেন, “প্রতিদিন রাস্তায় বের হলেই দেখা যায়, কারও না কারও পথ আটকে আছে কোনো ভিআইপির জন্য। ট্রাফিকে আটকে পড়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই এই গান।”

সাউন্ড ডিজাইন নিয়ে জোহাদ বলেন, “এবার আমরা কিছুটা ভিন্ন পথে হেঁটেছি। ব্যক্তিগতভাবে আমি ইলেকট্রনিক ঘরানার সাউন্ড পছন্দ করি। তাই নতুন অ্যালবামে সে ধরনের উপাদান যুক্ত করার চেষ্টা করেছি। গানের কথা, সুর—সবই খুব ব্যক্তিগত, অভিজ্ঞতা থেকে উঠে এসেছে। ২৫ বছরের পথচলায় এবার একটু নতুন কিছু না করলে সেটা হয়তো আমাদের জন্য অনুশোচনার কারণ হয়ে থাকত।”

নেমেসিস ব্যান্ডটি আত্মপ্রকাশ করে ১৯৯৯ সালে। প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর আসে ‘তৃতীয় যাত্রা’ (২০১১) এবং ‘গণজোয়ার’ (২০১৭)। ‘বীর’, ‘নির্বাসন’, ‘এগিয়ে যাও’, ‘গণজোয়ার’সহ আরও অনেক গান দিয়ে ব্যান্ডটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়।

বর্তমানে নেমেসিসের সদস্যরা হলেন—

  • জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার)
  • রাফসান (গিটার)
  • ইফাজ (গিটার)
  • রাতুল (বেজ গিটার)
  • জেফ্রি (ড্রামস)

নতুন অ্যালবামের সব গান একযোগে প্রকাশ পাবে স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। শ্রোতারা অপেক্ষায় আছেন নেমেসিসের নতুন সুর ও কথায় ডুবে যাওয়ার জন্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন