ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

জানা গেছে, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ পানিতে তলিয়ে যান রাহুল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ধারাবাহিকটির সহঅভিনেত্রী সোমাশ্রী চাকি রাহুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তাদের একসঙ্গে শুটিং হয়েছিল।

সোমাশ্রী গণমাধ্যমকে বলেন, “আজ আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা ফিরছিলাম। পানির মধ্যে কীভাবে কী হলো, ঠিক বুঝতে পারছি না। আমরা তখন ঘটনাস্থলে ছিলাম না।”

টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলে ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু। পরে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

এই ছবির সহশিল্পী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। একসময় বিচ্ছেদের গুঞ্জন থাকলেও পরে সন্তানের কথা ভেবে আবার একসঙ্গে থাকতে শুরু করেন তারা। তাদের একমাত্র ছেলে সহজ।

অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানও উপস্থাপনা করতেন রাহুল।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে ফেরেন তিনি। সর্বশেষ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!