ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঝুলন্ত চেয়ারে বসিয়ে এমপিকে সংবর্ধনা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

ঝুলন্ত চেয়ারে বসিয়ে এমপিকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বালাইরমা খাসিয়া পুঞ্জিতে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী রীতিতে এমপিকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এলাকার উন্নয়ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, উই আর নট বাঙালি, উই আর বাংলাদেশি। এই বাংলাদেশি শব্দটার ওপর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খাসিয়া, গারো, মনিপুরী, চাকমাসহ সব সম্প্রদায় মিলে আমরা বাংলাদেশি সকল সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।

পুঞ্জির মন্ত্রী রিওয়েল খংলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করে অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন।

এ সময় খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ঐতিহ্যবাহী উপহার প্রদান করা হয়। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন সমস্যার সমাধানে তার সহযোগিতা কামনা করেন স্থানীয়রা।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!