ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:২৫ পিএম

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’

বিনোদন ডেস্ক : অগ্নিদগ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। অনাকাঙিক্ষত এক দুর্ঘটনার শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। দুর্ঘটনার পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা।

দীর্ঘদিন ধরে নিউইয়র্কবাসী জায়েদ খান যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানগুলোতে স্টেজ পারফরম্যান্স করে দর্শক মাতান। তেমনি একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি।

 দুর্ঘটনায় অভিনেতার শরীরের কয়েক জায়গা পুড়ে গেছে। তবে আশার কথা, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কথা বলতে গিয়ে জায়েদ খান বলেন, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম।

 

জায়েদ খান আরও বলেন, শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু বেশি খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি। ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।

 

জানা যায়, ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটির একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জায়েদ। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি মোটরসাইকেল নিয়ে মঞ্চে এন্ট্রি করতে যান। মোটরসাইকেলে সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স ছিল, সেখান থেকেই আগুন ছিটকে জায়েদ খানের শরীরে পড়ে। দ্রুত আগুন নিভিয়ে সে অবস্থাতেই পারফর্ম করেন জায়েদ। অনুষ্ঠান শেষে প্রয়োজনীয় চিকিৎসা নেন। এখন তিনি বিশ্রামে রয়েছেন।

 এদিকে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশনেও পারফর্ম করার কথা রয়েছে জায়েদ খানের। সেই আয়োজনে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে পারফর্ম করবেন তিনি। এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গীত তারকারাও থাকবেন সে আয়োজনে। আগামী ১৭ মে বসবে জমকালো এ আসর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!