ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ ভাইরাল ডায়লগ নিয়ে যা জানা গেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:২১ এএম

‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ ভাইরাল ডায়লগ নিয়ে যা জানা গেল

‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ ভাইরাল ডায়লগ নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ নতুন এ ডায়লগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন এ সংলাপ। ভাইরাল হওয়া ডায়লগটির উৎস একটি ভিডিও।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে একজন যুবকের ভাগ্য গণনা করছেন এক গণক। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন—‘রাগ করলা?’। বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে।

 এরপর থেকেই মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহার করা শুরু হয় সংলাপটি। বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এ ডায়লগ ব্যবহার করছেন নেটিজেনরা। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এ ডায়ালগ ব্যবহার করে নানা ভিডিও তৈরি করছেন।

যদিও নেটিজেনদের অনেকের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ? তবে তিনি খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী। প্রায় ২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। তখন থেকেই তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

 

ঈমান আলী জানান, ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। পরে সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়ই তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে তিনি নিয়মিত অভিনয় করেন।

 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা, রাগ করলা, কথা ঠিক না বেঠিক, ডায়লগটি রাতারাতি লুফে নেন নেটিজেনরা। বিশ্লেষকদের মতে, ছোট, সহজে অনুকরণযোগ্য ও মজার সংলাপ খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

 

ঈমান আলী বলেন, ‘আমি পেশাদার কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়ত অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছেন। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিল। ভিডিওটি শুধু মাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!