ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নিলেন চিত্রনায়ক বাপ্পারাজ?

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৫০ এএম

শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নিলেন চিত্রনায়ক বাপ্পারাজ?

শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত নিলেন চিত্রনায়ক বাপ্পারাজ?

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা।

বাপ্পারাজের নেতৃত্বে একটি প্যানেল গঠনের উদ্যোগ চলছিল। ওই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল ‘চাঁদের আলো’খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাপ্পারাজের নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে মুক্তি লেখেন, “জি, এটা সত্য। বাপ্পারাজ ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ নই। অবশ্যই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে সভাপতি পদে দাঁড় করাবো, ইনশাআল্লাহ। বাপ্পা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, আছে এবং থাকবে।”

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রুমানা ইসলাম মুক্তি জানান, গতকাল একটি খুদে বার্তার মাধ্যমে বাপ্পারাজ তাকে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান। ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

মুক্তি বলেন, “বাপ্পারাজ ভাই সরে দাঁড়ানোয় আমাদের প্যানেলের সভাপতি পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে পারব।”

এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাপ্পারাজ বলেন, “শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। আমি সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য শুভকামনা রইল।”

বাপ্পারাজের এমন সিদ্ধান্তে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এখন কে যুক্ত হচ্ছেন, তা নিয়ে শিল্পীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের (২০২৪-২০২৬) মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ ও জল্পনা-কল্পনা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন