ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারও আলোচনায় সাদিয়া জাহান প্রভা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

আবারও আলোচনায় সাদিয়া জাহান প্রভা

আবারও আলোচনায় সাদিয়া জাহান প্রভা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। বিশেষ করে তার ভ্রমণপ্রীতি বরাবরই মুগ্ধ করে ভক্তদের। থাইল্যান্ড সফরের পর এবার নেপালে অবকাশ উদ্‌যাপন করছেন। দেশটির পোখারা থেকে ছবি ও ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

ভ্রমণপিপাসু প্রভা নেপালের মনোরম প্রকৃতির মাঝে কাটাচ্ছেন দারুণ সময়। সাদামাটা ও স্বাভাবিক লুকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, কখনও তিনি পাহাড়ের কোলে গান গাইছেন, কখনও প্যারাগ্লাইডিং করে মেঘ ছুঁয়ে দেখছেন আকাশের রূপ। কায়াকিংয়ের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা।

 

ঈদের ছুটিতে প্রিয় তারকাকে এভাবে জীবন উপভোগ করতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, সাজগোজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয়। কারও মতে, সময়ের সঙ্গে সঙ্গে প্রভার সৌন্দর্য যেন আরও বেড়েছে।

 মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান প্রভা। তবে ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!