ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কে এই তমাল, কেন প্রভার মুখে তার নাম?

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

কে এই তমাল, কেন প্রভার মুখে তার নাম?

কে এই তমাল, কেন প্রভার মুখে তার নাম?

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বুধবার (১৭ জুন) বলেছেন, কিছু সংবাদমাধ্যম কোনো কিছু না বুঝেই তাকে নিয়ে খবর উপস্থাপন করেছে। তিনি নিজেকে নিয়ে কোনো কিছু বলেননি। মূলত তৌফিক আহমেদ তমাল নামে একজন মাউন্টেনারের বিরুদ্ধে তার বক্তব্য ছিল।  

ভিডিওতে প্রভা বলেন, খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোক- তাদের আসলে প্রথমে ভেরিগুড লিসেনার হওয়া উচিত।

সাংবাদিকদের তিনি বলেন- কোথায় পড়াশোনা করেছেন। আপনাদের স্কুল-কলেজের নাম বলেন তো একটু। আদৌ পড়াশোনা করেছিলেন। আমি একটা লোকের ব্যাপারে কথা বলছিলাম- তার নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। তমাল একজন মাউন্টেনার- মানে এই যে ট্র্যাক করে করে হেঁটে হেঁটে অনেক উপরে যায় না- এ রকম অনেক মানুষের হবি থাকে। নেপালে অন্নপূর্ণা নামে পর্বতে যান; আবার অনেকে এভারেস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যান। এদেরকে বলে মাউন্টেনার। এই লোকটা ট্যুরের আয়োজনও করে। তো এই লোকের নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। যাকে নিয়ে আমার মূল কথাটা ছিল। 

তিনি আরও বলেন, সাংবাদিক শুনে রাখেন- আপনাদের বলছি হ্যাঁ; জার্নালিস্টরা আমি আসলে তৌফিক আহমেদ তমালকে নিয়ে বলছি। আমি জানি এটা নিয়ে আপনারা লিখলে আপনাদের ভিউ হবে না। তাই আপনারা এটা নিয়ে লেখেন না। কিন্তু এটা একটা লজ্জার বিষয়।

ওই তৌফিক আহমেদ তমাল কাঠমান্ডুতে গিয়ে বিভিন্নদেশী (মালয়েশিয়ান) একটা মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছে। এটা বেআইনি। এটা সমগ্র বিশ্বে বেআইনি; শুধু বাংলাদেশ নয়- এমন কোনো দেশ নাই কারো অনুমতি ছাড়া তার প্রাইভেসি নষ্ট করতে হয়। আপনারা যারা যারা জানেন না আমি কেন এই পোস্টটা করেছি- আমি আমাকে রিলেট করে কিছু বলি নাই। আমি বলেছি যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে এই তমালদের নতুন করে জন্ম হতো না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন