ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই : বাপ্পী চৌধুরী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম

গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই : বাপ্পী চৌধুরী

গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই : বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে বিয়ের প্রশ্ন উঠলে তিনি বলেন খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

বাপ্পী জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

বাপ্পী বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

 

নিজের ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাপ্পীর ভাষ্য, জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গোপন রাখতে চান না। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।

প্রেমের বিয়ে নাকি পারিবারিক পছন্দ—এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।’

 

২০১২ সালে অভিনয় জীবন শুরু করার পর থেকে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ব্যক্তি জীবন নিয়ে বরাবরই নীরব থাকা এই অভিনেতার মুখে এবার বিয়ের ইঙ্গিত মিললেও কবে, কাকে বিয়ে করছেন—সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানাননি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন