ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বলা হত, তুমি অভিনয়ের কিছুই জানো না, তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

বলা হত, তুমি অভিনয়ের কিছুই জানো না, তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও

বলা হত, তুমি অভিনয়ের কিছুই জানো না, তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও

বিনোদন ডেস্ক : সবলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ক্যারিয়ারের শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার চেহারা ও অতিরিক্ত উচ্চতা নিয়েও একসময় সমালোচনা শুনতে হয়েছে। সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকের এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ এক পর্বে কমনওয়েলথ গেমস ২০২৬-এর স্বর্ণজয়ী অ্যাথলেট লাভলিনা বরগোহাইন, ঝান্ডু কুমার, শর্মিলা ধনকর ও অস্মিতা দের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ তার পুরোনো দিনের অভিজ্ঞতা তুলে ধরেন।

অস্মিতা জানতে চান, প্রশিক্ষণের সময় ভুল করলে যেমন অ্যাথলেটদের কোচদের বকুনি খেতে হয়, তেমনি অমিতাভও কি চলচ্চিত্রের শুটিং সেটে বকুনি খেয়েছেন?

জবাবে অমিতাভ বচ্চন জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে অনেক বকাঝকা শুনতে হয়েছে। তিনি বলেন, শুরুর দিকে আমাকে অনেক বকুনি শুনতে হয়েছে। বলা হত, তুমি অভিনয়ের কিছুই জানো না। তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও।

অভিনেতা জানান, পরে যখন তিনি কাজের সুযোগ পেতে শুরু করেন, তখনও তাকে নানা বিষয়ে সংশোধন করা হত। অমিতাভ বলেন, তখন বলা হত, ঠিক আছে, ওখানে দাঁড়াও এবং সংলাপ বলো। এরপর তারা জিজ্ঞেস করত, এভাবে কেউ সংলাপ বলে? তারা আমাকে বকত, ভুল ধরিয়ে দিত এবং সংশোধন করত। এভাবেই ধীরে ধীরে আমি উন্নতি করেছি।

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংয়ে দেরি করায় একবার পরিচালক তাকে সেট থেকে বের করে দিয়েছিলেন বলেও জানান অমিতাভ।

তিনি বলেন, সাধারণত আমি সময়মতো শুটিংয়ে পৌঁছানোর চেষ্টা করি। একবার আমি দেরি করে ফেলেছিলাম। পরিচালক তখন সেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সে সময় আমার নিজের কোনো গাড়ি ছিল না, তাই অন্য একজনের গাড়িতে করে সেখানে পৌঁছাই। আমাকে দেখেই পরিচালক জানান, শুটিং শেষ করে সবাই চলে গেছে। এরপর তিনি আমাকে সেখান থেকে চলে যেতে বলেন।

অমিতাভ বচ্চনের দীর্ঘ অভিনয়জীবনের শুরুর দিকের এই অভিজ্ঞতা আবারও তুলে ধরেছে, তারকা হওয়ার আগে তাকে কতটা সংগ্রাম করতে হয়েছে।

এদিকে কাজের দিক থেকে অমিতাভ বচ্চনকে পরবর্তী সময়ে প্রভাসের সঙ্গে ‘কালকি ২’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি ২০২৭ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন