ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক : গত ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হন ফজলুর রহমান বাবু। দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর শারীরিক সুস্থতার জন্য নিয়মিত অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি।

দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরেছেন অভিনেতা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে পুরোপুরি সুস্থ মনে হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

অসুস্থতার পর সিনেমার প্রচারে অংশ নিলেও নাটকের শুটিংয়ে ফেরেননি বাবু। গত ১৭ জুলাই মুক্তি পাওয়া ‘মাস্তুল’ সিনেমার প্রচারণায় তাকে দেখা গেছে। এবার লিটু করিম পরিচালিত ‘লোভী মন’ নাটকের শুটিংয়ের মাধ্যমে আবারও নাটকের কাজে ফিরেছেন তিনি।

গত শনিবার নাটকটির শুটিং শেষ করেছেন বাবু। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রওনক হাসান, ফারজানা ছবিসহ আরও অনেকে। বর্তমানে একটি ওভিসির শুটিংয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরে উচ্ছ্বসিত বাবু। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় করেছি। অসুস্থতার কারণে এবার সেই অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। ‘লোভী মন’ দিয়ে নাটকের শুটিংয়ে ফিরলাম। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। এটা খুব ভালো লাগার। সেই চেনা মানুষ, পরিবেশ সব মিলিয়ে এটা তো আমার আরেকটা পরিবার। মনে হলো ঘরে ফিরে এলাম।’

শুটিংয়ে ফেরার পর নিজের শারীরিক অবস্থাতেও স্বস্তি পেয়েছেন তিনি। বাবুর ভাষায়, অসুস্থতার পর ছোটখাটো কিছু কাজে অংশ নিলেও নাটকের শুটিং করা হয়নি। এবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার মনে হয়েছে, তিনি পুরোপুরি সুস্থ।

অসুস্থতার সময় যারা খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বাবু। তিনি বলেন, ‘অনেকে আমার খোঁজখবর নিয়েছেন, চিন্তার মধ্যে ছিলেন। আমার মতো তারাও অপেক্ষায় ছিলেন, কবে আমি শুটিংয়ে ফিরব। সবার কাছে অনেক কৃতজ্ঞতা। দোয়া চাই, যেন সুস্থ থাকতে পারি। নিয়মিত কাজ করে যেতে পারি।’

দীর্ঘ বিরতির পর কাজে ফিরে এখন আবারও নিয়মিত অভিনয়ে ব্যস্ত হতে চান ফজলুর রহমান বাবু।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন