ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান, ৫৪ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান, ৫৪ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪টি চোরাই মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তারা একটি চোরাই মোবাইল সিন্ডিকেটের সদস্য।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মীরকুটিরছেও এলাকার একটি তেলের পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার খাড়াসারা গ্রামের ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা চোরাই মোবাইল ফোনের একটি সিন্ডিকেটের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন