ঢাকা   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’

‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বর্তমানে অভিনয়ে অনিয়মিত। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি ফেসবুকে নিজের একটি পুরনো ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি সাদা রঙের টপস এবং ট্রাউজারের সাথে একটি কালো ও সাদা চেকের জামা পরে আছেন। তাঁর পায়ে রয়েছে মানানসই হাই হিল জুতো। এছাড়া একহাতে ঘড়ি, অন্যহাতে ব্রেসলেট শোভা ছড়াচ্ছে।

ছবিটি প্রকাশ করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

অভিনেত্রীর পুরনো ছবিটি দেখে মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনও নিভে না যায়— এটাই জীবনের আসল শক্তি।’ অন্য একজন পূর্ণিমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়।’

নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমাটি। আর তখন নবম শ্রেণির ছাত্রী পূর্ণিমা। পরবর্তীতে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ সিনেমায় খোলামেলা পোশাকে অভিনয় করে নজর কাড়েন দর্শকদের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন