ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্য ওয়েসিস সদস্যদের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম

দ্য ওয়েসিস সদস্যদের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রাজধানীর মগবাজারের দ্য ওয়েসিস সদস্য এবং তাদের পরিবারের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করপোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন হয়। এতে ৫০০ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত ‘এস ক্রিয়েটিনিন’ পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেকআপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ১০০ টাকায় করপোরেট ডিসকাউন্ট কার্ড দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করপোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড উদ্বোধন করেন দ্য ওয়েসিস সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা. হাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সারোয়ার আলম, টাওয়ার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম, জসীমউদ্দীন পাটোয়ারী এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, ডা. শরিফ, ডা. নুসরাত রেজা, আব্দুল কুদ্দুস, মো. হিরো মিয়া, মো. ইমরান হোসেন, সাদ আব্দুল্লাহ, তমা, শেলী, মুক্তা আক্তার, হালিম আল রাজী, মিলন, বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিন প্রমুখ।

দ্য ওয়েসিস এর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মাসুম কামাল বলেন, ‘ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন মেডিক্যাল ক্যাম্পের জন্য। তবে শুধু ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাসপাতালে গেলে যেন সুষ্ঠু সেবা পাওয়া যায়।’

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেন মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে পারি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন