ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩৩-এ। একই সময়ে নতুন করে ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়া তিন জনের মধ্যে একজন শিশু, একজন নারী এবং একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৭, ৪০ ও ৬০ বছর। এর মধ্যে একজন চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিক্যালে কলেজ হাসপাতালে এবং অন্যজন ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ হাজার ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪১৬-তে। সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের। ১৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৭৪ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, আগস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে সাত জন, বরিশাল বিভাগে ১৬৩ জন এবং সিলেট বিভাগে ছয় জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬২২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৯ জন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন