ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

শনিবারের (১৮ অক্টবর) এই ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে। যদিও সশস্ত্র গোষ্ঠীটি এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি, যদিও সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা বা এমনকি কয়েক দিন পর দাবি জানায়।

ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটেছে।

তারা এক বিবৃতিতে জানায়, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। ঘটনাটি তদন্তাধীন।

সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল। ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে এটি জরুরি সহায়তার বার্তা পাঠায়।

রেডিও বার্তায় জানা যায়, নাবিকরা জাহাজটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

অ্যামব্রে আরও জানিয়েছে, জাহাজটি হুথিদের সাধারণ লক্ষ্যবস্তু তালিকায় থাকা জাহাজগুলোর অন্তর্ভুক্ত নয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন