জাতিসংঘ জানিয়েছে , এই মাসের শুরুতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । একজন জাতিসংঘ কর্মকর্মর্তা জানান, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ২৪,০০০ টনেরও বেশি ত্রাণ গাজায় পৌঁছেছে ।
একই সঙ্গে তিনি ত্রাণ বিতরণে বেসরকারি সংস্থাদের সহায়তা করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মতে, যুদ্ধবিরতির আগের সময়ের তুলনায় ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, এখনও মানবিক কর্মীরা তহবিল স্বল্পতা এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের ডেপুটি স্পেশাল কোঅর্ডিনেটর রামিজ আলাকবারভ বলেছেন, যুদ্ধবিরতি শুরুর পর থেকে আমরা সমস্ত ক্রসিং দিয়ে ২৪,০০০ মেট্রিক টনেরও বেশি ত্রাণ এনেছি এবং আমরা কমিউনিটি-ভিত্তিক ও পরিবারভিত্তিক উভয় প্রকার ত্রাণ বিতরণ পুনরায় শুরু করেছি।
বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যপ্রাচ্য আঞ্চলিক পরিচালক সামের আবদেলজাবের জানিয়েছেন, যুদ্ধবিরতির পর গত ২০ দিনের মধ্যে তারা গাজার ভেতরে প্রায় ২০,০০০ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করেছেন।
বার্তা বাজার/এস এইচ






