ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২৯ এএম

পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। শনিবার ভোরে দিলোভাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইলহামি আকতাস।

আকতাস স্থানীয় গণমাধ্যম টিআরটি হাবার-কে জানান, অগ্নিনির্বাপক দল, উদ্ধারকর্মী ও পৌরসভা কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এর আগে তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দুজন আহত হয়েছেন, তবে পরে কর্মকর্তারা নিশ্চিত করেন একজনের অবস্থা গুরুতর।

তুরস্কের এনটিভি চ্যানেলে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, গুদামঘর হিসেবে ব্যবহৃত ভবনের দুইটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনো জানা যায়নি।

দিলোভাসি শহরটি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি শিল্পাঞ্চল, যেখানে অসংখ্য গুদাম ও কারখানা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন