ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিন নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

‘এখনই ইরান ছাড়ুন’—মার্কিন নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা অবিলম্বে ইরান ছাড়তে না পারলে তারা যেন দ্রুত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এটি তাদের বাসাবাড়ি বা অন্য কোনো নিরাপদ ভবন হতে পারে।

এদিকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী ম্যাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা সব মার্কিন নাগরিকে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, ইরান আলোচনায় বসতে চাইলে আমরা রাজি। তবে পারমাণবিক আলোচনার পাশাপাশি, তাদের ব্যালেস্টিক মিসাইল নীতি, মধ্যপ্রাচ্যে সশ্রস্ত্র গোষ্ঠীদের সাহায্য এবং দেশের নাগরিকদের প্রতি তারা কী ব্যবহার করছে, এসব নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে ইরানের শীর্ষ এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনায় রাজি নয় ইরান। পারমাণবিক বিষয়ের বাইরে আলোচনা হলে বৈঠক ভেস্তে যেতে পারে বলেও জানান তিনি।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন