ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ এএম

পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান

পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে আবারও পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। দেশটির খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম তোলো নিউজকে তিনি বলেছেন, আজ রাতে আবারও পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। আফগানিস্তানের সরকারি এ কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের সীমান্তবর্তী জাজি ময়দান, আলী শীর এবং তেরাজিতে সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

গত রোববার ভোরে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই সময় আফগানিস্তান জানায় তারা সঠিক সময়ে এর জবাব দেবে। ওই হুমকির পর গতকাল রাতে পাক সেনাদের ওপর আকস্মিক হামলা শুরু করে আফগান সেনারা। এর জেরে পাকিস্তান আবারও বিমান হামলা চালানো শুরু করে।

আফগানিস্তানের নতুন হামলার পর পাকিস্তান আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!