ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন: দাবি ট্রাম্পের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৫০ এএম

আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন: দাবি ট্রাম্পের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে ‘নিশ্চিত’ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর খবরটি ‘সঠিক’ বলেই তাদের বিশ্বাস।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত যে খামেনি মারা গেছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এটি একটি সঠিক খবর। খামেনি বহু মানুষকে হত্যা করেছেন এবং একটি দেশকে ধ্বংস করে দিয়েছেন।

খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চয়তা কবে নাগাদ পাওয়া যাবে; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি এবং আমরা বেশ নিশ্চিত যে তথ্যটি সঠিক। ইরানের নীতিনির্ধারক পর্যায়ের বেশিরভাগ মানুষই এখন আর নেই।

শনিবার সকালে খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস পরে স্যাটেলাইটচিত্র প্রকাশ করে, যেখানে প্রাসাদ কমপ্লেক্স সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা যায়।

সূত্র: এনবিসি নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন