ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের হামলা; এবার যে ঘোষণা দিল সৌদি আরব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

ইরানের হামলা; এবার যে ঘোষণা দিল সৌদি আরব

ইরানের হামলা; এবার যে ঘোষণা দিল সৌদি আরব

ইরানের হামলা; এবার যে ঘোষণা দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের যেকোনো হামলা মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের মন্ত্রিসভা এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইরান থেকে আসা যেকোনো আক্রমণ প্রতিহত করতে এবং মিত্র দেশগুলোকে সব ধরনের সক্ষমতা দিয়ে সহায়তা করতে রিয়াদ পুরোপুরি প্রস্তুত।

গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া উত্তেজনা এবং রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর সৌদি আরবের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ১৮১।

এইচআরএএনএ আরও জানিয়েছে, বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা পাঁচ হাজার ৪০২–এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

আরও কয়েক শত মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন