ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ এএম

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (১৭ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। তাই কোনো ব্যক্তি নিহত হলেও তা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে না।

এদিকে, আলি লারিজানি নিহত হয়েছেন কি না— এ বিষয়ে এখনো নিশ্চিত করেনি সরকার। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিত করা হয়েছে যে, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।

আরাঘচি বলেন, এর আগেও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি— সর্বোচ্চ নেতা হত্যার শিকার হয়েছেন, কিন্তু তাতেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তাই বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের প্রভাব পড়বে না বলেই ইঙ্গিত দেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন