ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ এএম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকা ও এর আশপাশসহ দেশের ১২টি জেলায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার এই বৈরী পরিস্থিতির কারণে উল্লিখিত ১২টি জেলার নদীবন্দরগুলোকে ‘২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত’ দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত চৈত্রের এই সময়ে আকস্মিক ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর প্রভাব নদীবন্দরে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। তাই সকাল পর্যন্ত এই অঞ্চলের নৌপথগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন