ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান

ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তবে শর্ত পূরণ না হলে চলমান আলোচনা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ইরান। খবর বিবিসির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএনএনের (আইআরআইএনএন) ইসলামাবাদে অবস্থানরত এক প্রতিবেদক জানিয়েছেন, তেহরানের স্বার্থ, দাবি ও রেড লাইনকে সম্মান করা না হলে আলোচনা থেকে সরে আসাও একটি সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। কর্মকর্তারা একে দৃঢ় কূটনীতি হিসেবে উল্লেখ করছেন।

প্রতিবেদক আরো জানান, দিনের শুরুতে ইরানি প্রতিনিধি দলের প্রথম বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে হওয়ার কথা ছিল, যার পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সূচি স্পষ্ট হওয়ার কথা। ইতোমধ্যে শরিফের সঙ্গে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে ইরানের শর্ত ও ‘লাল রেখা’র ওপর জোর দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কথাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইরান এই আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে এবং শর্ত পূরণ না হলে আলোচনা ছাড়াই এগিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!