ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেনাবাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত : ইরানের সেনাপ্রধান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

সেনাবাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত : ইরানের সেনাপ্রধান

সেনাবাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত : ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবিলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, প্রতিটি সেনার আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। শত্রুর মোকাবিলা এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। মূলত আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি ও জাতীয় সংকল্পের জানান দিতেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!