ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মমতার বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান বিজেপির কর্মীদের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

মমতার বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান বিজেপির কর্মীদের

দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফল ও প্রবণতা থেকে এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের গণ্ডি পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি ১৯০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০০টির নিচে নেমে এসেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ফলাফলের এই ঝোড়ো প্রবণতা স্পষ্ট হতেই রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরেও বিজেপি সমর্থকদের জয়ধ্বনি ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে। অন্যদিকে, তৃণমূলের প্রধান কার্যালয়সহ বিভিন্ন এলাকায় দলটির সমর্থকদের মধ্যে নিস্তব্ধতা ও হতাশা বিরাজ করছে।

বিজেপির এই সম্ভাব্য জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের পর এই প্রথম কোনো অ-আঞ্চলিক দল হিসেবে বিজেপি রাজ্যটির ক্ষমতা দখলের দোরগোড়ায়। বিশ্লেষকদের মতে, রাজ্যের সাধারণ মানুষের পরিবর্তনকামী মনোভাব এবং শক্তিশালী বিরোধী প্রচার এই ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে।

নির্বাচনী ট্রেন্ড বলছে, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু শক্তিশালী তৃণমূল দুর্গেও ফাটল ধরাতে সক্ষম হয়েছে বিজেপি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!