ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:২২ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলের সামার দ্বীপে সোমবার দুপুরে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ দশমিক ৩ কিলোমিটার গভীরে। উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এর কেন্দ্রস্থল ছিল।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপিকে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পটি ছিল ‘প্রবল ও আকস্মিক’।

তিনি বলেন, ‘পুলিশ স্টেশনের ছাদের সঙ্গে যুক্ত একটি বিম ভেঙে গেছে। এছাড়া কিছু আসবাবপত্র নড়তে দেখা গেছে।’

আফটারশকের আশঙ্কায় তিনি ও তার সহকর্মীরা ভবনের বাইরে অবস্থান করছেন বলেও জানান ওই কর্মকর্তা।

ভূমিকম্পপ্রবণ ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী কম্পন অনুভূত হয়। গত অক্টোবর মাসে পূর্ব মিন্ডানাও দ্বীপে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত আটজন নিহত হন।

এর আগে কয়েকদিনের ব্যবধানে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রাণ হারান ৭৬ জন। সরকারি হিসাবে, ওই ভূমিকম্পে মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশে প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!