ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজে আরও কয়েক মাস লড়াই চালানোর ক্ষমতা রয়েছে ইরানের: মার্কিন গোয়েন্দা সংস্থা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:১৭ পিএম

হরমুজে আরও কয়েক মাস লড়াই চালানোর ক্ষমতা রয়েছে ইরানের: মার্কিন গোয়েন্দা সংস্থা

হরমুজ প্রণালীতে চলমান মার্কিন নৌ-অবরোধের চাপ সত্ত্বেও ইরান কয়েক মাস ধরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হতে পারে,এমন একটি গোপন গোয়েন্দা মূল্যায়নের তথ্য সামনে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট কে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) সম্প্রতি একটি বিশ্লেষণ তৈরি করে নীতিনির্ধারকদের কাছে পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালীতে চলমান অবরোধের অর্থনৈতিক চাপ ইরানের ওপর ধীরে ধীরে বাড়লেও দেশটি কয়েক মাস পর্যন্ত বড় ধরনের সংকট ছাড়াই টিকে থাকতে পারে।

এই মূল্যায়ন এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রশাসন দাবি করছে, ইরানকে দুর্বল করতে নৌ-অবরোধ কার্যকর ভূমিকা রাখছে এবং দেশটির অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ‘ধ্বংস’ হয়ে গেছে। তবে সিআইএ-এর মূল্যায়নে বলা হয়েছে, বাস্তব চিত্র ভিন্ন।

গোয়েন্দা বিশ্লেষণে উল্লেখ করা হয়, ইরান এখনো তাদের পূর্বের মজুদের প্রায় ৭৫ শতাংশ মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধরে রেখেছে। এমনকি যুদ্ধ চলাকালে প্রায় প্রস্তুত অবস্থায় থাকা নতুন ক্ষেপণাস্ত্রও তারা সংযোজন করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে সরাসরি সিআইএ-এর ওই উপসংহার নিশ্চিত করেননি। তিনি শুধু বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের ওপর ‘ক্রমবর্ধমান এবং বাস্তব ক্ষতি’ সৃষ্টি করছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!