ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের রাজধানী তেহরানে ভূমিকম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৩৫ এএম

ইরানের রাজধানী তেহরানে ভূমিকম্প

ইরানের রাজধানী তেহরানে ভূমিকম্প

ইরানের রাজধানী তেহরানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরান আবারও ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল। মঙ্গলবার (১২ মে) রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে।

এতে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন