ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:১২ পিএম

ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা

ইরানের কৌশলগত ধৈর্য ও সংযম চিরকাল বজায় থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতার একজন শীর্ষ উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু দেশের কড়া সমালোচনা করে তিনি বলেন, ওই রাষ্ট্রগুলো নিজের দেশের স্বাধীনতা বিক্রি করে ইরানের শত্রুদের নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোখবের পারস্য উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

তিনি উল্লেখ করেন, ইরান বছরের পর বছর ধরে এই প্রতিবেশী দেশগুলোকে বন্ধু ও ভাই হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তারা নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ফিলিস্তিন ও ইরানের ঘোর শত্রুদের হাতে নিজেদের ভূখণ্ড এবং বাড়িঘর তুলে দিয়েছে।

এই যুদ্ধকালীন সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের ভাড়াটে ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের নেওয়া সামরিক পদক্ষেপটি পূর্ণাঙ্গ কোনো হামলা ছিল না বলে সাফ জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে তিনি এই সতর্কবার্তাও দেন যে, ইরানের এই সংযত আচরণ নিশ্চিতভাবেই চিরকাল স্থায়ী হবে না।

সূত্র: তাসনিম নিউজ

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!